Sylhet Today 24 PRINT

জুড়ীতে ওয়ারেন্টভূক্ত ৬ আসামি গ্রেপ্তার

জুড়ী প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০২২

বিভিন্ন মামলায় দীর্ঘদিন থেকে পলাতক ৬ আসামীকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বন বিভাগের গাছ চুরির ও মামলা রয়েছে।

জুড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জুড়ী থানার সাব ইন্সপেক্টর অনিক রঞ্জন দাসের নেতৃত্বে সাব ইন্সপেক্টর  ফরহাদ হোসেন, সহকারী সাব ইন্সপেক্টর জোসেফ আহমদ, মহিউদ্দিন ভূঁইয়াসহ  জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে হরিরামপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র কবির হোসেন, দক্ষিণ বড়ডহর গ্রামের আব্দুল জলিলের পুত্র মোঃ সুমন আহমেদ, ফুলতলা চা বাগানের রামদরস রবিদাসের পুত্র বিচাল, একই ইউনিয়নের মুত আনোয়ার মিয়ার পুত্র এমরান মিয়া ও  কামরান মিয়া, মৃত আব্দুল জব্বারের পুত্র হাছিব আলী কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।

জুড়ী থানার এসআই অনিক দাস বলেন, বিচালের বিরুদ্ধে বন বিভাগের মামলায় ওয়ারেন্ট সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। নতুন ওসি স্যারের নির্দেশে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.