Sylhet Today 24 PRINT

বড়লেখায় জুয়ার আসরে অভিযান, আটক ৯

বড়লেখা প্রতিনিধি: |  ২২ অক্টোবর, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকা তাদের আটক করা হয়। শনিবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করলেও নিজেদের মধ্যে গালিগালাজ ও হাল্লাচিৎকারের অভিযোগ এনে পুলিশ তাদেরকে আদালতে চালান করেছে।

আটককৃতরা হচ্ছেন- রতন মিয়া, তারেক আহমদ, আব্দুল কাইয়ুম, লালন মিয়া, সালমান আহমদ, আব্দুর রহমান, রিপন আহমদ, উজ্জল মিয়া ও রিপন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি জুয়ার আসরে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পুলিশ ৯ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, জুয়ার খেলার দায়ে নয়, নিজেদের মধ্যে গালিগালাজ ও হাল্লাচিৎকারের অপরাধে ৯ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.