Sylhet Today 24 PRINT

বারেক টিলায় ১৩ বন্য হাতি

তাহিরপুর প্রতিনিধি  |  ২২ অক্টোবর, ২০২২

মেঘালয় পাহাড় সংলগ্ন বাংলাদেশে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের বারেক টিলায় গত এক সাপ্তাহ ধরে অবস্থান করছে বন্য হাতির একটি দল। ১৩টি হাতি টিলায় অবস্থান করলেও কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা।

এরপূর্বেও একেই এলাকা দিয়ে কয়েক বার ভারত থেকে হাতির দল আসে আবার চলেও যায়। বন্য হাতির দল দেখতে উৎসুক জনতা ভীর জমান বারেকটিলায়।

বারেকটিলা উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জাদুকাটা নদীর সাথে যুক্ত।

প্রত্যক্ষদর্শী ইউসুফ মিয়া জানান, এক সাপ্তাহ ধরে অবস্থান করছে। প্রথমে ১৩টি হাতি এক সাথে অবস্থান করলেও তিনটি চারটি করে হঠাৎ ভাগ হয়ে যায় ও টিলার ভিন্ন এলাকায় গুড়া ফেরা করে। আর রাতে ভারতের কাটা তারের কাছে গিয়ে অবস্থান করে। তবে আজ শনিবার বিকেলে ১৩টি হাতি এক সাথে জোড়ো হয়ে অবস্থান করে। এসময় উৎসুক জনতা ভীর জমায়। এসময় স্থানীয় এলাকাবাসীর আগুন জ্বালিয়ে, টিনে শব্দ করে হাতি গুলোকে তাড়াতে চেষ্টা করে পরে সন্ধ্যার দিকে হাতিগুলো টিলা জাদুকাটা নদী দিয়ে ভারতের দিকে চলে যেতে দেখেছি।

এখনও আছে না চলে গেছে তা বলা যায় না রাতে না সকালে আবারও আসতেও পারে। এনিয়ে স্থানীয় বাসিন্দারা আতংকে আছে।

বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, হাতির দল বারেকটিলায় এসেছিল তবে এলাকায় কারে কোনো ক্ষতি না করেই আবারও নিজেদের গন্তব্য ভারতে বিকেলে চলে গেছে। হাতির দল আসলে সবাইকে সর্তকতা অবলম্বন করে চলা বলা হয়। সবাই নিজ নিজ দায়িত্বে সতর্কতার সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করায় ও হাতির দল কে বিরক্ত না করায় হাতির দল নিজে নিজেই চলে গেছে। এরপরও আমরা সর্তক আছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.