Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে মাহদিয়া রহমান রুকাইয়া নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার নোয়াগাঁও গ্রামের ইসহাক আহমদের একমাত্র মেয়ে।

শিশুটির চাচা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম জানান, রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মেয়ের মা তাকে রেখে ঘরের কাজ করতে থাকেন। এ সময় সবার অজান্তে রুকাইয়া বাড়ির সামনের পুকুর ঘাটে চলে যায়। খেলারছলে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি।

অনেক খোঁজাখুঁজি করে তাকে পুকুরের পানিতে পাওয়া যায়। পানি থেকে উঠিয়ে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.