Sylhet Today 24 PRINT

বড়লেখায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মেয়রসহ ৭ প্রার্থীকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক মেয়র ও ৬ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা আচরণ বিধি ভঙ্গের দায়ে এসব প্রার্থীদের বিরুদ্ধে অর্থদন্ডের আদেশ দেন।

জানা গেছে, আচারণ বিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালত আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে ১ হাজার, কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানকে ৫’শত টাকা, গিয়াস উদ্দিনকে ৫’শত টাকা, শামীম আহমদকে ৫’শত টাকা, রাহেন পারভেজ রিপনকে ১ হাজার টাকা, তাজ উদ্দিনকে ২ হাজার ও রত্ন দীপ দে ধ্রুবকে ২ হাজার ৫’শত টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমান করার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.