রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর: | ২৫ অক্টোবর, ২০২২
প্রতীকী ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনভর বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী।
সোমবার সকাল থেকে রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
উপজেলাবাসী জানান, সকাল সাড়ে ৯টার দিকে এ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দিনভর বিদ্যুতের দেখা মেলেনি। ফলে চরম দুভোর্গের শিকার হচ্ছেন গ্রাহকরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা। এছাড়া বিদ্যুৎ নির্ভরশীল সেবাসমূহ বন্ধ হয়ে পড়ায় অসহনীয় ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী।
বিদ্যুৎ সংশ্লিষ্ট সুত্র জানায়, তীব্র বাতাসের কারণে সিলেট থেকে আসা জগন্নাথপুরের ৩৩ হাজার কেভি লাইনে বারবার ক্রুটি সৃষ্টি হচ্ছে। সিলেটের বড়ইকান্দি পাওয়ার গ্রেডের সমস্যা সৃস্টি হলে, দীর্ঘক্ষণ কাজ করার পর সমাধান হয়। তবে তীব্র ঝড়ো বাতাসের কারণে সঞ্চায়ন লাইন চালু করা অসম্ভব হয়ে পড়েছে। তবে বাতাসের তীব্রতা কমলে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, তীব্র বাতাসের কারণে ৩৩ হাজার লাইনে বারবার সমস্যা হচ্ছে। এমতাবস্থায় লাইল চালু করা করে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। বাতাসের তীব্রতা থাকলে রাতে বিদ্যুৎ সরবরাহ দূরহ হবে। তবে আমরা প্রাণপণ চেষ্টা করছি।