Sylhet Today 24 PRINT

ঘূর্ণিঝড় সিত্রাং: ওসমানী বিমানবন্দরে একরাতে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক: |  ২৫ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৮টি ফ্লাইটের যাত্রীদের নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিভিন্ন এয়ারলাইনসের বিমান।

এরমধ্যে ৭টি ফ্লাইট আন্তর্জাতিক রোডের আর অপরটি ডমেস্টিক।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সোমবার দিবাগত রাত পৌনে ১টায় বলেন, ‘ঘূর্নিঝড় সিত্রাংয়ের কারণে ওসমানী থেকে ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। কিন্তু রাত সাড়ে নয়টা থেকে এ পর্যন্ত ৮টি ফ্লাইট ওসমানীতে জরুরি করেছে। আমরা যাত্রীদের থাকার জন্য নিরাপদ ব্যবস্থা করছি।

‘৮টি ফ্লাইটের মধ্যে ৭টিই আন্তর্জাতিক ফ্লাইট। অপরটি ডমেস্টিক।’

তবে কতজন যাত্রী এসব ফ্লাইটে ছিলেন সেটা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেন-নি।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা রোডের রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটের ফ্লাইট বাতিল করা হয়। এরপর থেকে ওসমানীতে আরও কোনো ফ্লাইট অবতরণ করে-নি৷ তবে রাত সাড়ে নয়টা থেকে একএক করে ৮টি ফ্লাইট ইমার্জেন্সি ল্যান্ডিং করে ওসমানীতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.