কমলগঞ্জ প্রতিনিধি | ২৬ অক্টোবর, ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জে চিনির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রয় করা ও ন্যায্য মূল্যে চিনি প্রাপ্তি নিশ্চতকরণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (২৫ অক্টোবর) কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারসহ বিভিন্ন জায়গায় চিনির বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে চিনি বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, পাকা ভাউচার খুচরা ব্যবসায়ীদের না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে অবস্থিত মেসার্স পূজা এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে ১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।