Sylhet Today 24 PRINT

শুক্রবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০২২

জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য আগামী শুক্রবার (২৮ অক্টোবর) সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বুধবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মহানগরীর কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশ এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেন শামছ-ই-আরেফিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.