Sylhet Today 24 PRINT

ওসমানীতে স্বর্ণ মোড়ানো জ্যাকেট ও আন্ডারওয়্যারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০২২

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে অভিনব প্রন্থায় স্বর্ণ চোরাচালানের দায়ে দুবাই ফেরত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই যাত্রীর পরনের জ্যাকেট ও আন্ডার ওয়্যারে (জাঙ্গিয়া) স্বর্ণ লেপ্টানো ছিলো।
 
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুদাবি থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২২৮) করে সারোয়ার রহমান নামের ওই যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

আটক সারোয়ার হোসেন ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার (ডিসি) মো. মোমিন।

তিনি জানান, গ্রীণ চ্যানেল পর হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পেস্ট করা গেঞ্জি টাইপ জ্যাকেট ও আন্ডারওয়্যার, ২টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। পরীক্ষা নিরীক্ষা ও পরিমাপের পর বলা যাবে কী পরিমাণ স্বর্ণ জ্যাকেট ও আন্ডারওয়্যারে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.