Sylhet Today 24 PRINT

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০২২

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (২৯ অক্টোবর) সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রােড, রায় হুসেন গলি, বড় বাজার, দারুস সালাম মাদ্রাসা রােড, খাদসবীর, মজুমদারী, সৈয়দ মুগনী, চৌকিদেখী, বার্শবাড়ী, বাদামবাগিচা, লেচু বাগান, পীরমহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদবাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনিছড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীরপাড়, কাকুয়ারপাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকরঘাট এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন মো. ফজলুল করিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.