Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতি ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

মাধবপুর প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০২২

গত ২৫ অক্টোবর রাতে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃরৌশন আলী বাড়িতে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার।

বুধবার( ২৬ অক্টোবর) বিকালে জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী মামলার লুন্ঠিত মালামাল উদ্ধার, দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে  সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি এলাকার লোকজন ও মামলার বাদীর আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি ডাকাতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে অত্র এলাকার সাধারণ জনগণের সাথে জনসচেতনতামূলক সভায় অংশ গ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার এলাকার আইনশৃংখলা রক্ষার্থে ও ডাকাতি রোধে সবাইকে এক সাথে কাজ করার ও প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল)এর মহসীন আল মুরাদ,  ইউপি চেয়ারম্যান মোঃফারুক আহমেদ পারুল, মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোছাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.