Sylhet Today 24 PRINT

সিলেট-ভোলাগঞ্জ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০২২

সিলেট-ভোলাগঞ্জ সড়কের সুন্দ্রগাওঁ নামক স্থানে কোম্পানীগঞ্জগামী একটি নোহা মাইক্রোবাসের ধাক্কায় আজির উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজলার সুন্দ্রগাওঁ নামকস্থানে সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আজির গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের সুন্দ্রগাওঁ গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আজির উদ্দিনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ থানায় রয়েছে আইনানুগ ব্যবসা গ্রহণ শেষে পরিবারের কাজে হস্তান্তর করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.