Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০২২

সিলেটের জকিগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে এগারটার দিকে মানিকপুর ইউপির কলাকুটা বাংলা বাড়ি এলাকার জকিগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি।

রাত সাড়ে বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ ঘটনাস্থলে রয়েছে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.