Sylhet Today 24 PRINT

সদর উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০২২

দীর্ঘদিন পর কোন কাউন্সিল অধিবেশন কর্মীসভা আহবান না করে সর্বজন সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক প্রত্যাখাত মাননীয় সভানেত্রী কর্তৃক প্রত্যাখ্যাত ও ৩ বছর পূর্বে মৃত একটি কমিটি সম্পন্ন অগঠণতান্ত্রিক অগণতান্ত্রিক একপত্রে সাংগঠনিক নিয়মনীতি বর্হিভূত রাতে আধারে ঘোষনার প্রতিবাদে সিলেট সদর উপজেলা তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি সদর উপজেলার বিভিন্ন প্রদক্ষি করে তেমুখী পয়েন্টে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অনুষ্ঠিত হয়।

কান্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার শাহাব উদ্দিন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহনুর,  সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, কান্দিরগাঁও ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবলু আহমদ, সিলেট জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক আবু তাহের সহ সদর উপজেলা উপজেলার সাবেক কমিটির নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.