Sylhet Today 24 PRINT

মাধবপুরে কালনী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০২২

ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট থেকে ঢাকাগামী কালনী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে মাধবপুরের শাহপুর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদশা আলম বলেন, সকালে শাহপুর এলাকায় কালনী ট্রেনটিতে কাটা পড়ে ঘটনাস্থলেই এক যুবক প্রাণ হারান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

মরদেহের আঙুলের ছাপ ব্যবহার করে পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানায় পিবিআই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.