রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর | ০২ নভেম্বর, ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটার উপস্থিতি।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় পৌরসভার আটটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৮৯টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করে।
চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ ১৩ জন প্রার্থী। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আকমল হোসেন ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ( মোটরসাইকেল), সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা (আনারস), জমিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বা উদ্দিন চৌধুরী (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক), সহ সভাপতি সালেহ আহমদ (চশমা) ও সৈয়দ তুহেল মিয়া ( টিউবওয়েল)। এছাড়া সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রিনা বেগম (কলস),সুফিয়া খানম সার্থী (ফুটবল) ও সেলিনা বেগম (হাঁস)।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৩৯ ভোট। তার মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ জন, নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন। কেন্দ্র সংখ্যা ৮৯টি। বুথ সংখ্যা ৫২৯টি ও অস্থানীয় ৭০ টি।
সৈয়দ পুর হোসানিয়া হাফিজিয়া আরবিয়া দারুল হাদিস মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দিতে আসা নারী ভোটার সৈয়দা রুবি বেগম বলেন,আমি ভোট দিতে পেরে অনেক আনন্দিত। আমি আজ প্রথম ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করলাম এবং আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।
সাইফুল ইসলাম ৫ নং ওয়ার্ড ভোটার বলেন, সকাল সকাল এসে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে পেরে খুবই ভাল লাগলো আমি নতুন ভোটার।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট চলছে। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো বলে আশাবাদী৷