Sylhet Today 24 PRINT

মাধবপুরে উপজেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে সরকারী সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ইউএনও মঈনুল ইসলাম মঈন এক গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই গণশুনানিতে মঈনুল ইসলাম মঈন বলেন, ‘মানবিক কাজ করতে আমি অনুপ্রেরণা পাই।’

অনুষ্ঠানে ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ভোগান্তিহীন দ্রুত জনসেবা প্রদানে কার্যকর পদক্ষেপ সমূহ তুলে ধরেন এবং কোন প্রকার অনিয়ম ও ভোগান্তি হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সেবা গ্রহীতাদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি।

এ গণ-শুনানিতে স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, ভূমি সেবা, বাল্যবিবাহ, সম্প্রতি সুরক্ষা, দ্রব্যমূল্য, সুপেয় পানি, দুর্নীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান  তাজুল ইসলাম তাজু, যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মো. সেলিম, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. এরশাদ আলী, পৌর কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, মাধবপুর বাজারের ব্যবসায়ী মশিউর রহমান বাদশা, স্বপন সাহা, সুজিত পাল, জ্যোতিষ রায়, পংকজ সাহাসহ অনেকেই।

উল্লেখ্য, মাধবপুর উপজেলায় প্রতি মাসে নির্ধারিত দিনে গনশুণানী অনুষ্ঠিত হয়ে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.