Sylhet Today 24 PRINT

নামছে তাপমাত্রা, শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০১৫

ফাইল ছবি

শুক্রবার (২৫ ডিসেম্বর) ছুটির দিনের ভোর থেকেই সিলেট ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা নেমে যেতে থাকে।দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুয়াশার চাদর সরিয়ে এখনো দেখা নেই সূর্যের।

দিনের বেলা সিলেট শহরের তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও জানা গেছে শ্রীমঙ্গলে দিনের বেলাতেও তাপমাত্রা  ৮ ডিগ্রির উপর উঠেনি।  আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের কয়েকটি জেলার পাশাপাশি সিলেটের শ্রীমঙ্গলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

এর প্রভাব পড়েছে জনজীবনে। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে এমনিতেই চলাচল কম। তবে কাজের সন্ধানে বেরিয়ে  স্বল্প আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে।

খৃষ্টান ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব 'বড়দিনের' আয়োজন চলছে নগরীর নয়াসড়ক ও খাদিমপাড়া গির্জায়। অত্যাধীক শীত থাকায় সেখানেও উপস্থিতি তুলনামূলক অনেক কম।

আবহাওয়া অধিদফতর জানায়, দেশের উত্তরাঞ্চলের রংপুর ও উত্তর-পূর্বাঞ্চলের শ্রীমঙ্গলের উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আরো কয়েকদিন অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.