Sylhet Today 24 PRINT

মান নিশ্চিত ছাড়াই খোলা তেল বোতলজাত হয়ে হতো ‘এমপি সরিষা’

বড়লেখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি: |  ০৩ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা তেল বোতলজাত করে ‘এমপি সরিষা’ নামে বিক্রির অভিযোগে প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা দুইটায় পৌরসভার বারইগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়েছে।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রীতম ফুড প্রোডাক্টস দীর্ঘদিন ধরে গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা তেল বোতলজাত করে এমপি সরিষা নামে বিক্রি করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা দুইটায় সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে তিনি দেখতে পান গুণগতমান নিশ্চিত ছাড়াই খোলা সরিষার তেল বোতলজাত করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় বড়লেখা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আফসার আলী, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.