Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি: |  ০৪ নভেম্বর, ২০২২

সিলেটের বিয়ানীবাজারে গাছ কাটতে গিয়ে এক যুবক মারা গেছেন। নিহত ওই যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৭)।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বারইগ্রাম এলাকার নজিব আলীর বাড়িতে গাছ কাটছিলেন নিহত শ্রমিক দেলোয়ার। তিনি একটি গাছের অগ্রভাগ কাটার সময় গাছ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন লাউতা ইউনিয়ন পরিষদের সদস্য আহমেদ হোসেন স্বপন।

তিনি জানান, খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.