Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০২২

সিলেটের জৈন্তাপুরে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ মামুন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এতে তার দুই বন্ধু কাওসার আহমদ ও আনিছুর রহমান গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ছালির পুলের (ব্রীজ) একটু সামনেই এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ মামুন (১৮) জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু মাঝপাড়া গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে ও ইউপি সদস্য ফারুক আহমদের ছোট ভাই। এ সময় তার সাথে থাকা অপর দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানিয়রা উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে হেমু মাঝপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে কাওসার আহমদ (১৮) এর অবস্থা আসংখ্য জনক বলে পরিবার সুত্র জানায়। অপর আহত একি এলাকার সোয়াব আলীর ছেলে আনিছুর রহমান (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাড়িতে জুম্মার নামাজ শেষে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে দরবস্ত এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বের হয়। পথিমধ্যে সিলেট গ্যাস ফিল্ডের ১০নং নতুন কূপ খনন কাজের রাস্তা নির্মান করার জন্য অবৈধ ভাবে মহাসড়কের পাশে গাছের টুকরো ফেলে রাখা স্থানে দ্রুতগতির একটি বালু বোঝাই ট্রাক (সিলেট মেট্রো-ড ১১-০১১৮) পাশে কোন খালি জায়গা না পেয়ে ট্রাকটি মোটরসাইকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মামুনুর রশিদ মামুন মারা যান। এই ঘটনায় জনতা ক্ষুব্ধ হয়ে সিলেট তামাবিল রাস্তা অবরোধ করে রাখেন। অন্তত ১ ঘন্টা রাস্তা অবরোধ থাকায় যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতা কে শান্ত করার চেষ্টা করেন। পরে প্রশাসনের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কবির বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত মামুনুর রশিদ মামুনের সুরতহাল রিপোর্ট তৈরী করি এবং মামলা প্রক্রিয়াদিন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.