জগন্নাথপুর প্রতিনিধি | ০৪ নভেম্বর, ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে কাওসার আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) অভিযুক্তকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় মিরপুর বাজারে মাছ আনতে যায় তৃতীয় শ্রেণির এক ছাত্র। এসময় ওই ছাত্রকে ডেকে নিয়ে কাওসার তার দোকানঘরের গোপন কক্ষে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,আসামিকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।