Sylhet Today 24 PRINT

গোলাগঞ্জে ইয়াবাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০২২

সিলেটের গোলাপগঞ্জে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন আহমদ (৩৩) নামের এক যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া বাঙ্গালীগুল গ্রামের মো. লুবান আহমদের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন আহমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও দুইজন পালিয়ে যায়। এছাড়াও একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৭৯২৯)  জব্দ করা হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আজ শনিবার সকালে আদালতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.