Sylhet Today 24 PRINT

রানীগঞ্জ সেতু উদ্বোধন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৫ নভেম্বর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামী সোমবার সিলেটের সর্ববৃহৎ রানীগঞ্জ সেতুর উদ্ধোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নবেম্বর) দুপু্রে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম,চিলাউড়া-হলদিপুর পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, আওয়ামী লীগ নেতা সুন্দর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি রায় সানি জগন্নাথপুর বাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম, ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায় প্রমূখ ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.