Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৪

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৬ নভেম্বর, ২০২২

সারাদেশে ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে রোববার (৬ নবেম্বর) থেকে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে।

প্রথম দিনে এইচএসসি’র বাংলা প্রথম পত্র পরীক্ষায় এক হাজার ৩৪১ পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন এবং আলিম পরীক্ষার কুরআন মাজিদ বিষয়ে ২৭৮ পরীক্ষার্থীর মধ্যে ১০ জন অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে জগন্নাথপুরে ২টি কেন্দ্র ও একটি ভেন্যুতে উপজেলার ১০টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট এক হাজার ৩৪১ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৫১২ ও ছাত্রী সংখ্যা ৮২৯ জন।

অপর দিকে, মাদ্রাসা বোর্ডের অধিনে একটি কেন্দ্রে উপজেলার ৫টি মাদ্রাসার মোট পরীক্ষার্থী রয়েছন ২৭৮ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১৬৮ ও ছাত্রী সংখ্যা ১১০ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.