Sylhet Today 24 PRINT

সিলেটে কামাল হত্যা, বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: |  ০৭ নভেম্বর, ২০২২

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামালের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, লাঠি মিছিল ও সড়কে অগ্নিসংযোগ করেছে বিএনপি।

রোববার রাত ৯টার দিকে নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় খুন হন কামাল।

সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ ফ ম কামাল খুনের খবর ছড়িয়ে পড়লে নগরের ওসমানী মেডিকেল কলেজ এলাকায় বিক্ষোভ বের করে বিএনপির লোকজন। একই সময়ে নগরের জিন্দাবাজার এলাকায় সড়কে লাঠি-সোটা নিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পাশাপাশি নগরের চৌ-হাট্ট এলাকায় সড়কে অগ্নিসংযোগ করেন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।

বিস্তারিত আসছে...

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.