Sylhet Today 24 PRINT

প্রথম আলোর সেরা প্রতি‌নিধির পুরস্কার পেলেন সুমন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২২

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ সেরা প্রতিনিধির পুরষ্কার পেয়েছেন  সুমনকুমার দাশ।  তি‌নি‌ প্রথম আলো সিলেট কার্যলয়ের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।  এর আগেও তি‌নি ২০১৯ সালে প্রথম আলোর প্রতি‌নি‌ধি সম্মেলনে সেরা প্রতি‌নি‌ধি হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।

রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কর্মী উৎসবে প্রথম আলোর সম্পাদক ম‌তিউর রহমান ও ব‌্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শ‌রিফের হাত থেকে সেরা প্রতি‌নি‌ধির পুরস্কার গ্রহণ করেন।

এর আগে প্রতিষ্ঠাবা‌র্ষিকীর অনুষ্ঠানে শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, বিকাশের সিইও কামাল কাদীর, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও অভিনেতা চঞ্চল চৌধুরী অ‌তি‌থির বক্তব‌্য দেন। অনুষ্ঠানে বক্তব‌্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সহযোগী সম্পাদক কথা সা‌হি‌ত্যিক আ‌নিসুল হক। সাংবাদিক সুমনকুমার দাশ ২০০৪ সাল থেকে প্রথম আলোতে কর্মরত আছেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.