Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা আ’ লীগের প্রতিনিধি সভা শুরু

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০২২

সিলেটে শুরু হয়েছে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা। সোমবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিনিধি সভার শুভ সূচনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় জেলার ১০৫ টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভা মিলে প্রায় ২৫০০ প্রতিনিধি অংশ নিয়েছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, ও পরিচালনা করছেন সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

এর আগে গতকাল অনুষ্ঠিত হয় সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.