Sylhet Today 24 PRINT

জুড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা বুধবার

জুড়ী প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০২২

দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী  মেলার অংশ হিসেবে নতুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বুধবার জুড়ীতে দিনব্যাপী শুরু হয়েছে ডিজিটাল মেলা।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে  উপজেলা পরিষদের সামনে এ মেলা অনুষ্ঠিত হবে জানিয়েছেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।

মঙ্গলবার পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেন ইউএনও।এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেছেন ‘বাংলাদেশ ও বিশ্ব প্রযুক্তিগত দিক দিয়ে দিন দিন এগিয়ে যাচ্ছে। আগে মানুষ সেবা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াত। এখন আর দৌড়াতে হয়না। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে মানুষ ঘরে বসেই অনেক সেবা পাচ্ছে। চিকিৎসা, ভূমি, স্যানিটেশন, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ, ব্যাংকিং, বিদেশগমণসহ স্থানীয় বিভিন্ন সমস্যায় মানুষ ভোগে। এধরনের নানা সমস্যা থেকে বের হওয়ার জন্য বিভিন্ন জনের নানা কৌশল রয়েছে। সেই কৌশল কাজে লাগিয়ে এ সমস্যা গুলো প্রযুক্তিগত ভাবে সমাধান করতে হবে। “উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে প্রযুক্তি বান্ধব উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে ৯ নভেম্বর সারাদেশে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্টিত হচ্ছে।

উপজেলা পর্যায়ে উদ্ভাবকরা তাদের আইডিয়া উপস্থাপন করবেন। সেগুলো বাছাই করে জেলায় এবং জেলা থেকে বাছাই হয়ে কেন্দ্রে যাবে। সেখান থেকে বাছাইকৃত আইডিয়া গুলো বাস্তবায়ন করা হবে’।

মেলায় পৃথক ৪টি প্যাভিলিয়ন থাকবে। বর্ণাঢ্য র‌্যালি হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উন্মুক্ত পর্যায়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা, প্রকল্প উপস্থাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান থাকবে।

এ সময়  সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী ও একাডেমিক সুপার ভাইজার মো: আলা উদ্দিনসহ জুড়ীতে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.