Sylhet Today 24 PRINT

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সিলেট থেকে জামায়াত আমিরের ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০২২

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বুধবার সন্ধ্যায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাফাতকে সিলেট থেকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয় বলে সূত্র জানিয়েছে।

সিটিটিসির সূত্র বলছে, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে। এরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়।
সূত্র: ঢাকা টাইমস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.