Sylhet Today 24 PRINT

আমেরিকা যেতে চেয়ে কারাগারে, প্রতারণার শিকার যুবক

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০২২

অভিযুক্ত সবুজ আহমদ

ভ্রমণ ভিসায় আমেরিকা যাওয়ার জন্য দালাল ধরেছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুতুব উদ্দিন। তবে দালালের প্রতারণায় আমেনরিকার বদলে তাকে যেতে হয়েছে কারাগারে। প্রায় দুই মাস ১০ দিন কারাভোগ করেছেন কুতুব।

কুতুবের অভিযোগ, নিজ এলাকার সবুজ আহমদ নামের এক ব্যক্তির প্রতারণার কারণে আমেরিকায় যাওয়ার বদলে জেল খাটতে হয়েছে তাকে। আমেরিকায় পাঠানোর কথা বলে তার পাসপোর্টে মালদ্বিপ ও সিঙ্গাপুর ভ্রমনের জাল ভিসার সীলমোহর প্রদান করেন সবুজ। একারণে আমেরিকান এ্যাম্বেসি তার আবেদন প্রত্যাখান করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পেশায় বেসরকারি চাকরিজীবী কুতুব উদ্দিন অভিযোগ করে বলেন,  পারিবারিক আত্মীয়তার সুবাধে সবুজ মিয়া তাকে আমেরিকায় ভ্রমণে যাওয়ার প্রস্তাব দেন। সবুজ আহমদ ও তার ভাই আগে থেকেই আদম ব্যবসার সাথে জড়িত। আত্মীয় হওয়ার কারণে সবুজ আহমদের প্রস্তাবে রাজী হন তিনি। সবুজ আহমদের কাছে নিজের পাসপোর্টও প্রদান করেন কুতুব।

কুতুব উদ্দিন অভিযোগ করেন, সবুজহ আমাকে জানিয়েছিলেন আমেরিকা এ্যাম্বেসীতে তার সখ্যতা রয়েছে। ৩ মাসের মধ্যে আমেরিকার ভিসা বের করে দিবে। এমন আশ্বাসে ৮ লাখ টাকার চুক্তি করি।

তিনি বলেন, গত ২৮ জুলাই সবুজ আহমদ আমার পাসপোর্ট ফিরিয়ে দিয়ে আমেরিকা এ্যাম্বেসিতে ইন্টারভিউতে অংশ নেওয়ার জন্য বলেন। তাদের কথা মতো আমি দূতাবাসে যাই। কিন্তু সেখানে যাওয়ার পরই দেখা যায়, আমার পাসপোর্টে মালদ্বিপ ও সিঙ্গাপুরের ভিজিট ভিসার জাল সীল ও স্বাক্ষর দেয়া। আমি কখনোই এই দুই দেশে যাই নি। এমনকি আমার পাসপোর্টে এই দুই দেশে ভ্রমণের সিল ও সাক্ষর দেওয়ার বিষয়টি আমাকে অবগতও করা হয়নি।

কুতুব উদ্দিন বলেন, এরপর এ্যাম্বেসি কর্তৃপক্ষ আমাকে গুলশান থানা পুলিশে সোর্পদ করেন। এ ব্যাপারে আমেরিকা এাম্বেসির সিকিউরিটি ইনচার্জ মাইকেল লী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যদিও জাল সিল ও সাক্ষরের ব্যপারে আমি কিছুই জানতাম না।

সবুজ আহমদের শাস্তি দাবি করে কুতুব উদ্দিন বলেন, তার কারণেই আমাকে প্রতালনার অভিযোগে জেল খাটতে হয়েছে। আমি টাকাপয়সা ও মানসম্মান সব খুইয়েছি। অথচ সে এখনও অধরা থেকে গেছে। এমনকি আমি জামিনে মুক্ত হওয়ার পরও সে আমার সাথে কোন যোগাযোগ করেনি। আমি যোগাযোগ করতে চাইলেও তাকে পাইনি। আমি তার শাস্তি চাই।

কুতুব উদ্দিনকে আমেরিকা পাঠানোর ব্যাপারে তার সাথে সবুজ আহমদের বিভিন্ন সময়ের আলাপচারিতার রেকর্ড সিলেটটুডের সাথে সংরক্ষিত রয়েছে।

তবে বুধবার রাতে এ বিষয়ে সবুজ আহমদের বক্তব্য জানতে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.