Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০১৫

কুলাউড়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য শফি আলম ইউনুছকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

২৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় কুলাউড়ার হোটেলে এক সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব শফি আলম ইউনুছকে দল থেকে সাময়িক বহিষ্কারের এ ঘোষণা দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সাময়িক বহিস্কার করা হলো।

সংবাদ সম্মেলনে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আব্দুল মুনিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সিলেট মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিফতাহুল হোসেন সুইট, সিলেট জেলা কৃষক লীগ নেতা মোঃ. আব্দুল কাইয়ুম ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী একেএম সফি আহমদ সলমান প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন কুলাউড়া পৌর নির্বাচনে শফি আলম ইউনুছ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দ্বিতা  করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.