Sylhet Today 24 PRINT

সিলেটর গণসমাবেশ সফল করতে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা

মাধবপুর প্রতিনিধি: |  ১২ নভেম্বর, ২০২২

১৯ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশকে সফল করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় একটি কনভেশন সেন্টারে পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সহ সভাপতি আরজু মিয়া মেম্বার, পৌর বিএনপির সহ সভাপতি গোলাপ খান, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর বাবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, বিএনপি নেতা মোস্তফা কামাল বাবুল, বজলুর রহমান ভূইয়া, অ্যাডভোকেট লিটন শাহ, মো. জাহাঙ্গীর মিয়া, আমজাদ আলী শাহীন, আব্দুল কাইয়ুম, মর্তুজ আলী, অনু মিয়া, আলফাজ মিয়া, আবুল হোসেন, কাউসার মিয়া, আব্দুর রাজ্জাক, শামীম মিয়া, জয়নাল আবেদীন, খয়েরউদ্দিন, দিয়ারিশ মিয়া, অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল, জসিম উদ্দিন, আওলাদ হোসেন, যুবদল নেতা মো. এনায়েত উল্লাহ, কবির খান চৌধুরী, কাউন্সিলর আবজাল পাঠান, এমদাদুল হক সুজন, জসিম শিকদার, রুবেল মিয়া, সোহেল, কৃষক দলের নেতা মুখলেছুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম চৌধুরী, আল আমিন, আলমগীর কবির, ছাত্রদল নেতা মো. মারুফ মিয়া, হোসাইন আহম্মদ, হুমায়ুন কবির প্রমুখ।

বক্তাগণ সিলেট বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.