Sylhet Today 24 PRINT

গ্র্যান্ড সিলেট হোটেলে নতুন রেস্টুরেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ১২ নভেম্বর, ২০২২

সিলেটের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে নতুন আরেকটু রেস্টুরেন্ট চালু হয়েছে। শনিবার সন্ধ্যায় 'স্মোকি গ্রিল' নামের এই নতুন রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।

গ্র্যান্ড সিলেটের দোতলায় নতুন এই রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার কামরুল আমিন, গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আল রাজী, নির্বাহী পরিচালক সুব্রত ব্যানার্জি প্রমুখ।

গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আল রাজী জানান, স্মোকি গ্রিল রেস্টুরেন্টে বিভিন্ন ধরেণের স্টেক ও সিজলার খাবার পাওয়া যাবে। এই রেস্টুরেন্টটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকবে।

তিনি জানান, বিভিন্ন দেশের খাবারের বৈচিত্রের সাথে পরিচিত করতে গ্র্যান্ড সিলেটে আরও একাধিক রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.