Sylhet Today 24 PRINT

দিরাইয়ে আ’ লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২২

দীর্ঘ ৮ বছর পর সুনামগঞ্জের দিরাই অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে দিরাই ডি এ ডিসি মাঠে অনুষ্ঠিত সম্মেলন শুরুর দিকেই ইট পাটকেল নিয়ে হামলা চালায় দিরাই আওয়ামী লীগের সাবেক মেয়র মোশারফ মিয়ার সমর্থকরা।

এসময় সম্মেলন উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহীদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সদস্য আজিজুস সামাদ ডনসহ জেলার নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন হামলাকারীরা।

এ সময় কেন্দ্রীয় আ. লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, এ হামলা আমাদের উপর নয় আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার চালানু হয়েছে, আমরা তাদের চিহ্নিত করে আইনে আওতায় নিয়ে আসা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.