Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে মহিষ বোঝাই ট্রাক উল্টে আহত ২

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০২২

সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় ভারতীয় চোরাই মহিষ বােঝাই ট্রাক উল্টে ২জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদর উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আহত দুটি মহিষ ঘটনাস্থলে নিলামে ৯৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে।

অপর ১টি মহিষ ও দূর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ জব্ধ করে থানায় নিয়ে যান।
 
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট রাস্তার উপর এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভারত থেকে চােরাই পথে ৩টি মহিষ ডিআই ট্রাক যােগে উপজেলার হরিপুর বাজারে নিয়ে যাওয়ার পথে দ্রুত গতির ডিআই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় কবলিত হয়।

এতে ডিআই ট্রাক চালক খারুবিল গ্রামের মুজিবুল হকের পুত্র এবাদুর রহমান এবাদ (২৬) এবং পথচারি উপজেলার গুয়াবাড়ী গ্রামের আব্দুল হান্নানের পুত্র মো: রমজান আলী (২৫) গুরুত্বর আহত হন। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ১৯ বিজিবি সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ভারতীয় মহিষ ও ডিআই ট্রাক আটক করে।

আহত ২টি মহিষ নিলামে  ৯৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। জৈন্তাপুর রাজবাড়ি ১৯ বিজিবি ঘটনার কথা স্বীকার করেছে। বিজিবি একটি মামলা দায়ের করেছে।

এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলন, দূর্ঘটনায় কবলিত গাড়ী উদ্ধার ও ১টি মহিষ জব্ধ করা হয়েছে। দুটি নিলামে বিক্রয় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.