Sylhet Today 24 PRINT

সিলেট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৫

সিলেট শহরের জিন্দাবাজার পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক সমিতির ৩০ তম বার্ষিক সাধারণ সভা আজ ২৫ ডিসেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৬টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির জীবন সদস্য আব্দুল ওয়াদুদ ও পবিত্র গীতা পাঠ করেন সমিতির জীবন সদস্য অরূপ শ্যাম বাপ্পি।

সমিতির সকল প্রয়াত জীবন সদস্য ও মরহুম জাতীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোক প্রস্তাব পাঠ করেন সমিতির জীবন সদস্য, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী। সকল প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত সকলে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

সভায় উপস্থিত হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য সহ বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ।

এর পর কোষাধ্যক্ষের প্রতিবেদন, ২০১৪ইং সনের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব, ২০১৬ইং সনের প্রস্তাবিত বাজেট এবং ২০১৫ইং সনের অডিটর নিয়োগের প্রস্তাব উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ এম.এ.মান্নান।

উপরোক্ত প্রতিবেদন ও প্রস্তাবসমূহের উপর মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির জীবন সদস্যবৃন্দ যথাক্রমে সেলিম আউয়াল, এডভোকেট পি.কে. রায়, এডভোকেট আক্তার হোসেন খান, এ.কে.এম.আলী আসকর এডভোকেট, এডভোকেট শহিদুল ইসলাম, এমাদ হোসেন চৌধুরী, এডভোকেট সৈয়দ আশরাফ আলী, মো. আব্দুল মুনিম, প্রকৌশলী আইয়ুব আলী, ব্যারিস্টার আরশ আলী, প্রাক্তন গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.জেড. মাহবুব আহমদ, জুবায়ের আহমদ চৌধুরী, আব্দুল আজিজ চৌধুরী মিনার, কে.এ.কিবরিয়া চৌধুরী, সোলেমান আহমদ, সাংবাদিক অপূর্ব শর্মা, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ প্রমুখ।

২৯তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ৩০তম বার্ষিক সাধারণ সভার সাধারণ সম্পাদকের প্রতিবেদন, ৩০তম বার্ষিক সাধারণ সভার কোষাধ্যক্ষের প্রতিবেদন, অডিট রিপোর্ট (২০১৪), ২০১৬ ইং সনের প্রস্তাবিত বাজেট, ২০১৫ইং সনের অডিটর নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য প্রস্তাব করেন সমিতির জীবন সদস্য প্রণব জ্যোতি পাল। উপস্থিত সকল জীবন সদস্যবৃন্দের মধ্যে থেকে উক্ত প্রস্তাব সমর্থন করেন সমিতির জীবন সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা।

সমিতির সহ-সভাপতি ও সভার সভাপতি অধ্যাপক ডা এম.এ.আহবাব এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সিলেট ডায়াবেটিক সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.