Sylhet Today 24 PRINT

‘ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে’

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০২২

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাতের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার নির্ধারিত সময়ে এক ঘন্টা আগে সকাল সাড়ে ১১ টায় নগরের আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে নিজের বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলার সাধারণ সমম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, সরকার এই দেশকে ধ্বংস করে দিয়ছে। দেশকে বাঁচাতে এই সরকারকে উৎখাত করতে হবে।

তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। না হলে দেশ ও মানুষের মুক্তি নেই।

ছাতদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রওনক উল ইসলাম শ্রাবন বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করছে সরকারের প্রতি দেশের মানুষের আসআ নেই।

তিনি দলের ভারপাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেয়া স্লোগান উল্লেখ করে বলেন, আজকের এই সমাবেশে আমাদের সবার একই কথা- দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য দেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, জোহরের নামাজের পর থেকে সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুরু হবে তখন। এর আগে স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

তবে বেলা ১ টায় এ রিপোর্ট লেখার সময় বিএনপির মহানচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সভাস্থলে আসেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.