Sylhet Today 24 PRINT

কড়া কর্মসূচি দেন, রক্ত-প্রাণ দিয়ে সরকারের পতন ঘটাব: কেন্দ্রীয় নেতাদের পংকী

নিজস্ব প্রতিবেদক: |  ১৯ নভেম্বর, ২০২২

ভিডিও থেকে নেওয়া ছবি।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, ‘আপনারা কড়া কর্মসূচি দেন, আমাদের রক্ত-প্রাণ দিয়ে সরকারের পতন ঘটিয়ে ছাড়ব।’

শনিবার দুপুর আড়াইটায় সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে পংকী বলেন, ‘সকলকে শপথ নিতে হবে। এই সিলেট থেকে সরকার পতনের আন্দোলন শুরু করব। আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করব। আমাদের নেতা তারেক রহমানকে বীরের বেশে দেশে আনব। এজন্য আজ থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হল।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির এ গণসমাবেশ হচ্ছে। গণসমাবেশ শুরু হয়েছে সকাল ১১টা থেকে।

বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.