তাহিরপুর প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।
সে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের হোসেন আলীর পুত্র আব্দুস সামাদ(৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সকাল ১০ টায় ঘাগড়া গ্রাম সংলগ্ন রাস্তায় বসে জনসম্মুখে গাঁজা সেবান করার সময় গোপন সংবাদের বিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এ কে এম, এসআই জালাল তাকে আটক করে।
পরে গাঁজাসেবী আব্দুস সমাদকে উপজেলার নির্বাহী কর্মকৃতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এর র্কযালয়ে হাজির করলে গাঁজাসেবন ও তার সাথে এক পুরিয়া গাঁজা রাকার অপরাধে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করে।
তাহিরপুর থানার ওসি শহীদুল্লাহ এর সত্যতা নিশ্চিত করেছেন।