Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক পরিবহন শ্রমিকদের

সুনামগঞ্জ প্রতিনিধি: |  ২৪ নভেম্বর, ২০২২

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন আন্তঃজেলা বাস শ্রমিকরা। পুলিশ কর্তৃক হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচির ডাক দেন পরিবহন শ্রমিকরা।

এতে রাজধানীসহ কোনো গন্তব্যেই সুনামগঞ্জ থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস।

এদিকে পরিবহন শ্রমিকদের আকস্মিক ডাকা এ কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে না গিয়ে বাড়ি ফেরত যেতে হচ্ছে তাদের।

শ্রমিক নেতাদের অভিযোগ, জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের সংস্কার না করে সড়কের পাশে পার্কিং করা বাস জব্দ করায় এবং শ্রমিকদের হয়রানি করায় এই কর্মসূচির ডাক দিয়েছেন তারা।

পরিবহন শ্রমিক নেতা সুজাউল কবির জানান, হয়রানির বিচার করা না হলে আগামীকাল থেকে সব ধরনের গণপরিবহন শ্রমিকরা সারা জেলায় সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.