Sylhet Today 24 PRINT

দিনভর দুর্ভোগের পর সুনামগঞ্জের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০২২

সড়কে রাখা তিনটি বাস থানায় নিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাস চালক-শ্রমিকরা।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ সাথে পরিবহন শ্রমিক সংগঠনের সভা শেষে ধর্মঘট প্রত্যাহার করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা হয়েছে এবং এটির একটি সুন্দর সমাধান হয়েছে বিধায় আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মদক জানান, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় সুনামগঞ্জ এর সাথে পরিবহন শ্রমিক সংগঠনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সে প্রেক্ষিতে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.