তপন কুমার দাস, বড়লেখা | ২৬ ডিসেম্বর, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে “তবারক হোসেইন-শামসুন্নাহার গ্রন্থাগার” এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে গ্রন্থাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এডভোকেট তবারক হোসেইন।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী গ্রন্থাগার দাতা এডভোকেট তবারক হোসেইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, প্রাক্তন প্রধান শিক্ষক আছদ্দর আলী, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত প্রমুখ।