Sylhet Today 24 PRINT

বড়লেখায় আ’লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

বড়লেখা প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজার জেলার  বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

২৬ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে ঘোষিত ইশতেহারে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং পরিকল্পিত মডেল পৌরসভা গড়তে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। ইশতেহারে তিনি পৌরসভার উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরিসহ ৩১টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.