Sylhet Today 24 PRINT

মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মাধবপুর প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মাধবপুরের ৩ টি কেন্দ্র থেকে বিভিন্ন শ্রেণীর ১ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার ইটাখোলা সিনিয়র মাদ্রাসা, অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা শুরু হয় পরীক্ষা শেষ হয় আজ ২৬ নভেম্বর শনিবার।

এ সময় পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন, পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক এবং উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, শিক্ষক সাইফুল ইসলাম মির্জা প্রমুখ।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি শাহীন মিয়া জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা কার্যকর ভূমিকা রাখবে। এ পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য ইটাখোলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে ৪৭১ জন, অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন কেন্দ্র থেকে ৫৫৬ জন ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৮০৮ জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.