Sylhet Today 24 PRINT

সিলেটের বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০২২

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। এ সময় জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ। তিনি বলেন, ‘২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে একটি সংঘর্ষের ঘটনায় মামলা হয় বদরুজ্জামান সেলিমের বিরুদ্ধে। আজ আদালতে জামিন চাইতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.