Sylhet Today 24 PRINT

সিলেটে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য ছাত্রলীগ সভাপতি তামিম

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৫

সংক্ষিপ্ত সফরে দেশে এসে সিলেট পৌছে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ অমি।

শনিবার দুপুরে তার আগমন উপলক্ষ্যে সিলেটের সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সিলেটের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। তখন যুক্তরাজ্য যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামিম আহমদকেও সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সংবর্ধিত অতিথি তামিম আহমদ অমি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে ফিরে সিলেটের ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের কাছে যে ভালোবাসা পেয়েছেন তা কখনও শোধ হবার নয়। ভবিষ্যতেও তিনি তাদের এভাবে পাশে পেতে চান।

সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় সিলেট মহানগর সদস্য সালেহ আহমদ সেলিম, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পিযুষ কান্তি দে, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ, জাকির আলম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাজমুল আলম রুমেন, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গির চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ বাবু, তোফায়েল আহমদ, আব্দুল হাই আল হাদি, পলাশ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ আজাদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুসাইন আহমদ চৌধুরী, শাহীন আলী, হারুনুর রুশীদ, দেবাশীষ দেশমুখ্য রাজু, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক হৃত্বিক দেব অপুসহ সিলেট বিভাগ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.