Sylhet Today 24 PRINT

বাঙালি জাতির প্রতীক হচ্ছে নৌকা : জগন্নাথপুরে কামরান

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৫

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ১৯৭১ সালে আওয়ামীলীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। তাই বাঙালি জাতির প্রতীক হচ্ছে নৌকা। আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় হলে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের আত্মা শান্তি পাবে। শুধু তাই নয়, দ্বিতীয় শ্রেণিভূক্ত জগন্নাথপুর পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হবে। এ জন্য পৌরসভার কাঙ্খিত উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে তিনি পৌর নাগরিকদের প্রতি অনুরোধ জানান।

শনিবার বিকেলে পৌর শহরের কেশবপুর বাজারে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী আব্দুল মনাফের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মাসুম বিন আনিস, সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলীয় মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম মশাহিদ, শাহিদুল ইসলাম বকুল, সালাহ উদ্দিন, মিন্টু রঞ্জন ধর, সিদ্দিক ক্বারী, শাহীন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছালিক আহমদ ডন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, আক্তার হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু সালেহ জনি, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ প্রমূখ।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বদর উদ্দিন আহমদ কামরান দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ কালে ভোটারদের সাথে মতবিনিমিয় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.