Sylhet Today 24 PRINT

দেওকলস ইউনিয়ন স্বেচ্ছোসেবক লীগের কমিটি গঠন

সভাপতি মধু মিয়া, সম্পাদক মুরাদুর রহমান

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০২২

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দেওকলস ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক মো. মধু মিয়া মিয়াকে সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মুরাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়।

বুধবার (৩০ নভেম্বর) রাতে বিশ^নাথ পৌর শহরের অভিযাত একটি রেস্টুরেন্টে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাদের উপস্থিতিতে নতুন এই কমিটি ঘোষণা দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

নতুন কমিটি ঘোষণা উপলক্ষে অনুষ্টিত সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপাপ্ত সভাপতি শাহ বদরুল আলম। এসময় নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খছরুজ্জামান।

নতুন এই কমিটির অন্য দায়িত্ব প্রাপ্তরা হচ্ছেন সহসভাপতি জালাল উদ্দিন, সাহেল মিয়া, রিপন মিয়া, সাহাব উদ্দিন ও খালেদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন আহমদ ও সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবায়েল আহমদ জুবেল, ছুরাব আলী ও প্রদীপ পাল, প্রচার সম্পাদক শান্ত পাল, দপ্তর সম্পাদক মান্না দে, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. নিলু দাশ, অর্থ-সম্পাদক সৈয়দ ওমর ফারুক, আইন সম্পাদক লায়েছ মিয়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আবুল মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক টিকুল দাশ, সমাজ কল্যাণ সম্পাদক কয়েছ মিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার মিয়া, বন ও পরিবেশ সম্পাদক শিপন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদ খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল হক এনাম, কৃষি বিষয়ক সম্পাদক কদ্দুস মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শাহানারা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শাহজাহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মারুফুর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক শ্রীকান্ত, সদস্য দুলাল পাল, সালেহ আহমদ, নারায়ন দে, কলফ মিয়া, মিটন দাশ, চন্দন দে, রিপন, হাবিব মিয়া ও রাজু আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.